Ilmiyah
Ilmiyah SaaSSaaSযোগাযোগ

কাস্টম কমিশন · বড় প্রতিষ্ঠানের জন্য

বড় মাদরাসার জন্য নির্মিত
custom সফটওয়্যার ও ওয়েবসাইট

نظام مُصمَّم لمؤسستكم

শত শত ছাত্র, একাধিক বিভাগ আর বছরের পর বছরের তথ্য — বড় প্রতিষ্ঠানের প্রয়োজন নিজস্ব, তৈরি-করা সমাধান। আমরা আলোচনা করে আপনার প্রতিষ্ঠানের জন্যই তা গড়ে দিই।

অগ্রিম পুরো টাকা নয়

কাজ ধাপে ধাপে হয়; প্রতিটি ধাপ দেখে গ্রহণের পর তবেই সেই ধাপের পরিশোধ।

সাধারণত ৩০০-এর বেশি ছাত্রের প্রতিষ্ঠানের জন্য উপযোগী। ছোট মাদরাসার জন্য আমাদের প্রস্তুত সমাধান Ilmiyah SaaS — লঞ্চ-বছরে মাসিক ৳৩০০

যা অন্তর্ভুক্ত

একটি সম্পূর্ণ কমিশন

কাস্টম ERP / সফটওয়্যার

আপনার প্রতিষ্ঠানের বিভাগ, জামাত ও হিসাব-কাঠামো অনুযায়ী তৈরি ব্যবস্থাপনা সিস্টেম।

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভর্তি, নোটিশ, ফলাফল ও পরিচিতি — পূর্ণাঙ্গ public সাইট।

ডেটা স্থানান্তর

পুরোনো খাতা ও ফাইলের তথ্য যাচাই করে নতুন সিস্টেমে তোলা।

প্রশিক্ষণ ও নির্দেশিকা

ভূমিকা অনুযায়ী আলাদা প্রশিক্ষণ — শিক্ষক, হিসাবরক্ষক ও পরিচালনা।

পৃথক deployment

শুধু আপনার প্রতিষ্ঠানের জন্য আলাদা সার্ভার ও ডাটাবেজ — আমরা পরিচালনা করি।

চলমান সহায়তা

হস্তান্তরের পরও রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা-আপডেট ও অগ্রাধিকার সহায়তা।

কীভাবে কাজ হয়

চারটি ধাপ, প্রতিটির শেষে আপনার সিদ্ধান্ত

আলোচনা

আপনার প্রয়োজন, কাঠামো ও লক্ষ্য বুঝে নেওয়া।

কোনো খরচ নেই

স্কোপ ও মূল্য

কী কী থাকবে, কী থাকবে না, কত সময় লাগবে ও কত খরচ — সব লিখিত।

সই হলে কাজ শুরু

ধাপে ধাপে নির্মাণ

প্রতিটি ধাপ শেষে আপনি নিজে দেখে গ্রহণ করবেন।

গ্রহণের পর সেই ধাপের পরিশোধ

হস্তান্তর ও প্রশিক্ষণ

ডেটা স্থানান্তর, প্রশিক্ষণ, চালু করা ও পূর্ণ হস্তান্তর।

শেষ কিস্তি

একটি বাস্তব কাজ

যা আমরা গড়েছি

চ্যালেঞ্জ

একটি বড় কওমি মাদরাসা — শত শত ছাত্র, একাধিক বিভাগ, সব হিসাব ও হাজিরা হাতে লেখা খাতায়। তথ্য খুঁজে পাওয়া ও ফলাফল তৈরি ছিল সময়সাপেক্ষ।

যা তৈরি হয়েছে

ছাত্র ব্যবস্থাপনা, হাজিরা (অফলাইনেও চলে), বেফাক-গ্রেডিং ফলাফল, ফি ও পে-রোল, অভিভাবক পোর্টাল, হিফজ ট্র্যাকিং ও তিন-স্তরের ফতোয়া বিভাগ — একক, প্রতিষ্ঠান-নির্দিষ্ট সিস্টেমে।

ফলাফল

হাজিরা, ফলাফল ও হিসাব এখন ডিজিটাল — খাতা মিলিয়ে দেখার কাজ কমেছে, ফলাফল তৈরি হয় কয়েক ক্লিকে। অভিভাবকেরা ঘরে বসে সন্তানের খবর দেখেন।

Ilmiyah ERP ড্যাশবোর্ড

স্বচ্ছ শর্ত

মূল্য, মালিকানা ও চুক্তি

প্রতিটি প্রতিষ্ঠান আলাদা, তাই কোনো নির্দিষ্ট প্রকাশ্য মূল্য নেই। আলোচনার পর quote-এ খরচ দুই ভাগে আলাদা করে লেখা থাকে — এককালীন নির্মাণ-মূল্য, যা মাইলস্টোনে ভাগ করা, এবং বার্ষিক সার্ভার ও সহায়তা ফি। শুরু থেকেই দুটোই জানা থাকে।

আপনার যা থাকে

  • আপনার সব ডেটা — ছাত্র, হিসাব, ফলাফল, সবকিছুর পূর্ণ মালিকানা
  • প্রতিষ্ঠানের জন্য স্থায়ী ব্যবহার-লাইসেন্স ও পূর্ণ admin-নিয়ন্ত্রণ
  • যেকোনো সময় সম্পূর্ণ ডেটা export (Excel/CSV/PDF)
  • প্রশিক্ষণ, ব্যবহার-নির্দেশিকা ও চুক্তি-মেয়াদে সহায়তা

আমাদের যা থাকে

  • সোর্স কোড ও মেধাস্বত্ব — হস্তান্তর হয় না
  • রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা-আপডেট ও উন্নয়নের দায়িত্ব
  • সার্ভার, ব্যাকআপ ও deployment পরিচালনা

লিখিত চুক্তিতে যা যা থাকে

  • কাজের সুনির্দিষ্ট পরিধি ও মাইলস্টোন-তালিকা
  • মূল্য ও ধাপভিত্তিক পরিশোধ-সূচি
  • ডেটা-মালিকানা (আপনার) ও কোড-মালিকানা (আমাদের) ধারা
  • উভয় পক্ষের গোপনীয়তার অঙ্গীকার
  • ডেলিভারি-পরবর্তী ওয়ারেন্টি ও সহায়তার মেয়াদ
  • চুক্তি-সমাপ্তিতে পূর্ণ ডেটা-হস্তান্তরের নিশ্চয়তা

পরামর্শ

পরামর্শের জন্য যোগাযোগ করুন

কোনো ফর্ম নেই, কোনো পেমেন্ট নেই। WhatsApp-এ একটি বার্তা দিন — আমরা আপনার প্রয়োজন বুঝে আলোচনার সময় ঠিক করব।

সরাসরি ডেভেলপারের সাথে কথা — কোনো bot নয়

কথা বলার সময় এই তথ্যগুলো হাতে থাকলে দ্রুত এগোনো যায়

  • প্রতিষ্ঠানের নাম ও আনুমানিক ছাত্রসংখ্যা
  • এখন কোন কাজগুলো খাতা-কলমে চলছে
  • কোন সমস্যার সমাধান সবচেয়ে জরুরি
  • কবে নাগাদ চালু করতে চান

হাতে না থাকলেও অসুবিধা নেই — প্রথম আলোচনাতেই আমরা একসাথে এগুলো ঠিক করে নেব।

প্রশ্নোত্তর

যা সাধারণত জানতে চাওয়া হয়

কোনো নির্দিষ্ট প্রকাশ্য মূল্য নেই — প্রতিটি প্রতিষ্ঠানের কাঠামো ও চাহিদা আলাদা। আলোচনার পর একটি স্বচ্ছ quote দেওয়া হয়, যেখানে খরচ দুই ভাগে আলাদা করে লেখা থাকে: এককালীন নির্মাণ-মূল্য (মাইলস্টোনে ভাগ করা) এবং বার্ষিক সার্ভার, রক্ষণাবেক্ষণ ও সহায়তা ফি। পরে কোনো লুকানো খরচ যোগ হয় না।